>>

রাঙামাটি যাওয়ার পথে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আহত ৫

অনলাইন ডেস্ক :   |   রবিবার, ১৮ জুন ২০১৭   |   প্রিন্ট   |   803 বার পঠিত

রাঙামাটি যাওয়ার পথে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আহত ৫

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের দেখতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলায় মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালীতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই হামলা চালানো হয়। এসময় মির্জা ফখরুলের গাড়িবহরের কাচ ভাঙচুর করা হয়। মির্জা ফখরুল যে গাড়িতে ছিলেন সেই গাড়িতেও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ প্রতিদিনকে ঘটনার সত্যতা জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনিও মির্জা ফখরুলের গাড়িবহরের সঙ্গে ছিলেন। তিনি বলেন, হামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী গুরুতর আহত হয়েছেন। ভাঙচুরের সময় তার শরীরের বেশ কয়েকটি জায়গায় কাচের টুকরা ঢুকে গেছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997