>>

নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এনা অনলাইন :   |   রবিবার, ২৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   287 বার পঠিত

নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সম্প্রতি হেফাজতে ইসলামের যারা দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট, নাশকতা করেছে তাদের কোন ছাড় দেয়া হবে না। তাদের শাস্তিভোগ করতেই হবে। তারা যে ধরনের কাজ করেছে, অবশ্যই তাদের আইনের মুখোমুখি হতে হবে, ইনশাআল্লাহ।

রোববার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অক্সিজেন সিলিন্ডার সেবা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ অন্যান্য নেতা এ সময় উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। সেখানে তাদের রাজনীতি করার কোন কথা নেই। তারপরও কেন তারা রাজনীতিতে আসে তা আমার জানা নেই। কেন তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী দেন, সেটাও আমার জানা নেই। তিনি বলেন, হেফাজতের নেতারা ছাড়াও ইসলামিক নেতারা এটার সঙ্গে দ্বিমত পোষণ করছেন। তবে হেফাজতের যারা অগ্নিসংযোগ, ভাংচুর করেছেন, যাদের জন্য কতগুলো জীবন চলে গেছে- তাদের শাস্তি ভোগ করতে হবে। তারা যে ধরনের কাজ করেছে, তার জন্য আইনের মুখোমুখি হতেই হবে। সেই জায়গাতে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।

সাংবাদিকদের উদ্দেশ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আপনারা বলছেন, তারা (হেফাজত) আসছেন, কথা বলেছেন। তারা আসতেই পারে, কথা বলতেই পারেন। সবাই কথা বলবে, কথা বলার রাইটস সবারই আছে। আমরা কথা বলছি কিন্তু কোন সময় দুষ্কৃতকারীদের, বিশেষ করে যারা নাশকতা করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা দেব না ইনশাআল্লাহ।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেক নৃশংসতা দেখেছি। এসিল্যান্ড অফিস পুড়িয়ে দিতে দেখেছি। থানা ভাংচুর, লুটপাট করতে দেখেছি। হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিতে দেখেছি। পার্টি অফিসে অগ্নিসংযোগ করতে দেখেছি। এর কারণ কী? এক সময় জঙ্গী-সন্ত্রাসে যারা নেতৃত্ব দিয়েছে, তারাই একত্রিত হয়ে নতুন সাইনবোর্ডে হেফাজতকে নেতৃত্ব দিচ্ছে। আমরা তাদের শনাক্ত করছি, অবশ্যই তাদের আইনের মুখোমুখি করা হবে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের সেবা দেয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা অক্সিজেনের পাশাপাশি ফোন করা মাত্র সেবা পৌঁছে দিচ্ছে। করোনার প্রথম ঢেউয়ের সময় দেখেছি সরকারীভাবে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। সিটি কর্পোরেশন খাবার দিয়েছে। পাশাপাশি আমাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতৃত্বে সবার কাছে খাদ্য পৌঁছে দিয়েছে। অনাহারে কেউ মারা যায়নি। চিকিৎসা সেবা বঞ্চিত হয়েছে এমন কথা শোনা যায়নি। আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম। আবার কিন্তু করোনার ঢেউ আসছে। আমরা এটাও মোকাবেলা করব।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997