শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

সিলেটে নির্যাতনে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এনা অনলাইন   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   392 বার পঠিত

সিলেটে নির্যাতনে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য তদন্তে সঠিকভাবে করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আমাদের উদ্দেশ্য হলো সবাই যেন সঠিক বিচার পায় সেদিকে লক্ষ্য রাখা। প্রধানমন্ত্রী আমাদেরকে সেভাবেই দিক নির্দেশনা দিয়েছেন। উন্নয়নের সাথে সাথে আমাদের আইন ব্যবস্থাও উন্নয়ন করার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন এসিড নিক্ষেপ একটা রেগুলার প্র্যাকটিস এর মত হয়ে গিয়েছিলো সেই এসিড নিক্ষেপ এর ব্যাপারে আমরা যখন সর্বোচ্চ সাজা ঘোষণা করলাম এবং ২/১ টা রায় ও দিলাম তখন থেকে কিন্তু কমে গিয়েছিলো। আমিও মনে করি যে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। ধর্ষণ কমে যাক এবং এই নির্যাতন থেকে নারীরা যেন মুক্তি পায় সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেখুন আমরা সঠিক বিচার ব্যবস্থা করার চেষ্টা করছি। যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আরও সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য সিআইডি, পিবিআই তৈরি করেছি।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997