শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নারী নির্যাতনের আন্দোলন ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা চলছে

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   337 বার পঠিত

নারী নির্যাতনের আন্দোলন ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা চলছে

ফাইল ছবি

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার অপরাধীদের কঠোর শাস্তি দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠান শেষে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে ইদানীং যে অনৈতিক ঘটনা ঘটছে বিশেষ করে নারী, শিশু নির্যাতনসহ নানা অপকর্ম- সেগুলোর ব্যাপারে কঠোর শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেফতারসহ আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ হবে, হওয়াটা স্বাভাবিক এবং প্রতিবাদ হলে সরকারের পক্ষে এ বিষয়ে পদক্ষেপ নেয়া সহজ হয়। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে যারা সরকারের পদত্যাগ চায় বা প্রধানমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করে তখন বুঝতে হবে এদের উদ্দেশ্য নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তি দেয়া নয়। তাদের উদ্দেশ্য এই ইস্যুর আড়ালে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। এটি আসলে এই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, দেশে যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাই অন্য কোনো ইস্যু ধরে বিরোধী দল ও বিএনপিসহ অন্য কিছু গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অতীতেও চালিয়েছে। যারা এই নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আন্দোলন করছে। আমি মনে করি আন্দোলন হওয়া ভালো। এগুলোর প্রতিবাদ হলে সরকারের পক্ষেও ব্যবস্থা নেয়া সহজ হয়। কিন্তু সেটার মধ্যে যখন রাজনৈতিক ইস্যু নিয়ে আসা হয়, সরকারের পদত্যাগের দাবি করা হয় তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য হচ্ছে নারী নির্যাতনকারীদের শাস্তি দেয়া নয়, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, এ ধরনের ঘটনা সব সময় হয়ে আসছে। আগে সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। ফলে অনেক ঘটনা ঢাকা পড়ে থাকত। নোয়াখালীর ঘটনাটিও ঢাকা পড়ে যেত যদি সামাজিক যোগাযোগমাধ্যমে না আসত। সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর টেলিভিশনসহ অন্য মিডিয়া স্বক্রিয় হয়েছে। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। অবশ্যই এগুলো অনভিপ্রেত।

নারী ও শিশু নির্যাতন রোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী উদ্যোগ নেয়া হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বহু আগে থেকে প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। একই ক্ষেত্রে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও কাজ করে যাচ্ছে। আমি মনে করি আজকের পরিস্থিতির প্রেক্ষাপটে সেটা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অশালীন কনটেন্ট আপলোড হয়। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, যাতে তারা নিয়ম-নীতি মানে। এ ধরনের কনটেন্ট আপলোড না করে। এক্ষেত্রে আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি এ ধরনের কনটেন্ট যদি ভবিষ্যতে আপলোড হয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।–যুগান্তর

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997